বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকতার পরিচয়ে অভিনব কায়দায় চাঁদা দাবী,গ্রেপ্তার-৪

logoখবরের সময় ডেস্কশুক্রবার, ৭ মে ২০২১, সকাল ৪:৩০ সময় 01434
ছবি,গ্রেপ্তার-৪ সাংবাদিক

ছবি,গ্রেপ্তার-৪ সাংবাদিক

  গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের এক ব্যবসায়ীর গুদাম ঘরে পাঁচটি ককটেল উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। জানা যায় সাংবাদিক পরিচয়দানকারী তিন যুবক ও এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।পুলিশের হেফাজতে নেয়া সাংবাদিক পরিচয়দানকারীরা হলেন-দিনাজপুরের সদর উপজেলার মধ্যে বালুবাড়ী গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. তানভীর আহম্মেদ (৪০), বরিশালের বাকেরগঞ্জ থানাধীন আফালকাটি গ্রামের শেখ মো. রুহুল আমীনের ছেলে শেখ মাহমুদুল হাসান (৩১), নাটোরের লালপুর থানার টিটিআই লালপুর গ্রামের মশিউর রহমানের ছেলে মাহমুদুর রহমান (২৫) ও বরগুনার পাথরঘাটা থানার গেয়ানপাড়া গ্রামের বসিরুল হক বাদলের মেয়ে রহিমা আক্তার মুক্তা (২৪)।
বরমী বাজারের ব্যবসায়ী কফিল উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে অপরিচিত এক ব্যক্তি আমার গুদাম ঘরে পাইকারী দামে চুন কেনার কথা বলে দরদাম ঠিক করেন এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ আমার দোকানে রেখে কিছুক্ষণ পর এসে চুন ও ব্যাগ নেবেন বলে জানান। এর কিছুক্ষণ পর এক নারীসহ তিন যুবক সাংবাদিক পরিচয়ে এসে  আগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কথা বলতে ও এদিক সেদিক কিছু একটা খুঁজতে শুরু করেন। পরে ওই ব্যক্তির রেখে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ককটেল পাওয়ার কথা জানিয়ে উল্টাপাল্টা ছবি উঠানো শুরু করেন। এক পর্যায়ে তারা ভয়ভীতি দেখিয়ে আট লাখ টাকা দাবি করেন।এ খবর শুনে অন্যান্য ব্যবসায়ীরা এসে ভিড় করেন।
কফিল উদ্দিন আরও বলেন, স্থানীয় সাংবাদিক মো. রাকিবুল হাসানের সহায়তায় তারা আমাকে ফাঁসানোর জন্যই দোকানে ককটেল রেখে টাকা দাবি করেছিলেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া জানান, জাতীয় সেবা নম্বর ৯৯৯-এর প্রাপ্ত তথ্যানুযায়ী ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে,ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় তাদের পুলিশি হেফাজতে থানায় নিয়ে যান।
স্থানীয়রা জানান কফিল উদ্দিন প্রায় ৫০ বছর ধরে এ বাজারে পান-চুনের ব্যবসা করে আসছেন। শান্তশিষ্ট লোক হিসেবে তার পরিচিতি রয়েছে। তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ এ পর্যন্ত কেউ করেননি।


ঘটনার বিষয়ে জানতে চাইলে আজকের আলোকিত সকালের সম্পাদক ও প্রকাশক মো. মোখলেছুর রহমান বলেন,‘পুলিশি হেফাজতে থাকা তানভীর বিশেষ প্রতিনিধি,শেখ মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান ও রহিমা আক্তার মুক্তা স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। আলোকিত সকালের শ্রীপুর প্রতিনিধি মো. রাকিবুল হাসান সংবাদ সংগ্রহের জন্য তাদের ওই এলাকায় নিয়েছিলেন। তাদের চাঁদাবাজির ঘটনাটি আমি মোবাইলের মাধ্যমে জেনেছি। তাদের ব্যক্তিগত অপরাধের দায় কখনোই প্রতিষ্ঠান করে না।
এদিকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিষয়টি জানতে চাইলে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল-মামুন বলেন, ককটেল উদ্ধারের খবরে ঘটনাস্থলে গিয়ে দোকান মালিক, সাংবাদিক ও বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়। পরে সাংবাদিকদের কথায় অসঙ্গতি পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।এ উল্লেখিত ঘটনায় হেফাজতে নেয়া সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়- গণমাধ্যম, প্রশাসন, অভিযোগ, উদ্ধার,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর